আমার কাছে অন্য এক পৃথিবী তুমি তোমার স্নেহের বৃত্তে অবিরত নামি, দু'হাত মেলে বুকে টেনেছ তাই এ ভালোবাসাই সবচে' বেশি দামি।
ঘিরে ধরে যখন অজস্র ভয় চারিদিক ভরসা হয়ে পাশেই আছো ঠিক; নিরাশ যখন মাথায় বুলিয়ে হাত করেছ আমায় যুদ্ধজয়ী সৈনিক।
ঘুমপাড়ানি রাতের গল্প এখনও রাত জাগে অল্প স্মৃতির খাতা মলিন হয়নি তাও; সময় কেড়েছে বয়স ধীরে তবু বাঁধা থাকছি সে নীড়ে যেখানে স্বার্থের বিষ সবটুকু উধাও।
তুমিই প্রথম দেখালে আশার আলো হাজারও আব্দারে, বাবা তুমি ভীষণ ভালো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
বাবারা আসলে এমনি হন ...খুব ভালো লাগলো আপনার কবিতা ...ধন্যবাদ জানাই
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।